রাজধানী
মিরপুরে লিফট ছিঁড়ে আহত দুই বাসিন্দা
রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের একটি ভবনে লিফটের সব কটি তার ছিঁড়ে নিচে পড়ে যাওয়ার ঘটনায় এক শিশুসহ দুই বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ফজরের নামাজের পর ভবনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফার্মগেটে চাকুসহ ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি আভিযানিক দল। এ সময় তাঁর কাছ থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭৯, মাদক কারবারি ৪৭
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি, ব্যস্ত রাজধানীর কসাইরা
পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ধর্মীয় আবহে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো কোরবানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল টাঙ্গাইল
রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৬ মে) মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
রাজধানীতে রাতভর বৃষ্টি, আকাশের অবস্থা অনিশ্চিত
রাজধানীতে বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও থামেনি। আবহাওয়া অধিদপ্তর গতকাল রাত আটটার দিকে সতর্কবার্তা জারি করেছিল, পরবর্তী ১২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে। রাত দশটার পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়।